1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জলাবদ্ধতা ও কাদা মাটির ভোগান্তিতে পথচারী

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নালা তৈরির নির্মাণ কাজে ধীরগতির কারনে সামন্য বৃষ্টিতে জলাবদ্ধতাসহ বিভিন্ন স্থানে কাদা মাটিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। রাস্তা থেকে দুই ফুট উচু করে নালা তৈরি করে পানি নিষ্কাষণ ব্যবস্থা না রাখার কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

গত এক মাস ধরে বৈদ্যুতিক খুঁটি সরানোর অজুহাতে নির্মাণ কাজ বন্ধ রাখে ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে সামন্য বৃষ্টি হলেই ওই এলাকায় চলাচল করতে গিয়ে মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। জলাবন্ধতায় সৃষ্ট গর্তে গাড়ি উল্টে যাত্রীরা আহত হচ্ছেন। এছাড়াও একটু ভারি বৃষ্টি হলেই আশপাশের কয়েকটি মার্কেটের দোকানে পানি ঢুকে পড়ে। ফলে দোকান মালিকদেও ভোগান্তি সৃষ্টি হয়। তবে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খোরশেদ আলম জানিয়েছেন, খুটিঁ সরানোর কাজ চলমান রয়েছে। দু’একদিনের মধ্যে খুটিগুলো সরিয়ে হবে।

জানা যায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাষনের জন্য ফুটওভার ব্রীজ থেকে শুরু করে শহীদ মজনু পার্ক পর্যন্ত নালা ও গুরুত্বপূর্ন ৪টি স্থানে আরসিসি ঢালাইয়ের জন্য দরপত্র আহবান করে। পরে হাসমত এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ৬ কোটি ৬৮লাখ টাকায় কার্যাদেশ পান। তার মধ্যে নালা তৈরিতে ১ কোটি ৭৭ লাখ টাকায় কার্যাদেশ পাওয়ার পর চলতি বছরের জানুয়ারী মাসে নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজের শুরু থেকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে যাচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ধীর গতিতে নালা নির্মাণ কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। নালা নির্মাণ করতে গিয়ে রাস্তা থেকে উচু করে নালা নির্মাণ করায় পানি সরতে পারেনা। এছাড়াও নালা দিয়ে পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা রাখা হয়নি। ফলে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুধু জলাবদ্ধতাই নয়, পানি জমে সরতে না পেরে আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানে ঢুকে পড়ে। এছাড়াও কাদামাটিতে ভোগান্তিতে পড়েছেন।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আইয়ুব প্লাজার কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, নির্মাণ কাজ ধীরগতি হওয়ার কারনে মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। সামান্য বৃষ্টির পানি জমে এ এলাকা একাকার হয়ে পড়েছে। পানি জমার কারনে এ পথ দিয়ে মানুষ চলাচল করতে পারছেন।

রহমত ম্যানশনের কসমেটিকস ব্যবসায়ী রাসেল মিয়া জানান, তার দোকান সড়কের পাশে হওয়ার কারনে বৃষ্টি হলে পানি জমে তার দোকানের ভেতরে চলে যায়। ফলে তার মালপত্র নষ্ট হয়ে যায়। বৃষ্টি হলে জলাবন্ধতা আর পানি শুকালে কাদামাটিতে ভোড়ান্তিতে পড়ছেন মানুষ। দ্রুত নির্মাণ কাজ শেষ হলে ভোগান্তি দূর করা সম্ভব।

মোগরাপাড়া চৌরাস্তার ঔষধ ব্যবসায়ী রিপন হোসেন বলেন, পুরো মোগাপাড়া চৌরাস্তার বৃষ্টির পানি মহাসড়ক হয়ে নেমে জলাবদ্ধতা হয়। ময়লা আবর্জনা পানিতে মিশে দূর্ঘন্ধ সৃষ্টি হয়। পানি নামার ব্যবস্থা না রাখার কারনে এ অবস্থা হয়েছে।

নির্মাণ কাজের দায়িত্বে থাকা হাসমত এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী হাসমত আলী হাসু বলেন, কার্যাদেশ পাওয়ার পর থেকে তারা নির্মাণ কাজ করছেন। নালা তৈরির কাজ শেষের দিকে। পল্লী বিদ্যুতের চারটি বৈদ্যুতিক খুটি না সরানো কারনে কাজ বন্ধ রাখা হয়েছে। খুটি সরালেই নির্মাণ কাজ শুরু করা হবে।

সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.খোরশেদ আলম বলেন, খুঁটি সরানো আবেদনের প্রক্রিয়া শেষে খুঁটি সরানোর কাজ চলছে। বৃষ্টিতে ধীরগতি হচ্ছে। দু’একদিনের মধ্যে খুটি সরিয়ে নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, জলাবদ্ধতার বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। নির্মাণ কাজের সাইডে বৈদ্যুতিক খুটি সরানো বিষয়ে পল্লী বিদ্যুতে আবেদন করা হয়েছে। খুঁটি সরিয়ে নিলেই দ্রুত কাজ শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park