1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

হৃদয় হোসাইন,কন্ট্রিবিউটিং রিপোর্টার,পাবনা

পাবনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজসহ ১জন গ্রেফতার। বুধবার ৯ জুলাই রাত আনুমানিক ৭টায় ঈশ্বরদী থানাধীন সরাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অস্ত্রধারী ও মাদক ব্যবসার সাথে জরিত মোঃ আবু বক্কার (৫৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের গোপালপুর মহল্লার আইজুদ্দিন প্রামানিক এর ছেলে। ডিবির প্রেস রিলিজ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি পাবনা সদর থানাধীন গোপালপুর গ্রামে। গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো.মশিউর রহমান মণ্ডল তত্ত্বাবধানে। ডিবি অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই বেনু,অসিত কুমার বসাক এবং এসআই আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে তার সাথে থাকা একটি ওয়ান- শুটারগান,এবং তার বাড়িতে রাখা ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাবনা জেলা গোয়েন্দা শাখা জানান,আইন-শৃঙ্খলা রক্ষায়,অস্ত্র,মাদক উদ্ধারে আমাদের এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park