1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
গত সোমবার রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধৃর নাম মিথিলা আক্তার (২০)। সে বন্দর উপজেলার মদনপুর গ্রামের সাব্বির রহমানের স্ত্রী। তার গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলায়।

মিথিলার স্বামী সাব্বির রহমান জানান, সোমবার রাতে তারা কাঁচপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দুজন রিকশা যোগে বাসায় ফিরছিলেন। পথে কাঁচপুর বালুর মাঠ এলাকায় অসাবধানতাবশত মিথিলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। তার গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলেও তার প্রাণ রক্ষা করা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ঢাকা মেডিক্যাল চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃতু্যৃ ঘোষনা করে। এটা শাহবাগ থানায় সুরতহাল হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park