1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষুদ্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।

বুধবার (২৫ জুন) সকালে স্থানীয় টোটাল ফ্যাশন লিমিটেড নামের একটি শিল্প কারখানার শ্রমিকরা এ কর্মসূচী পালন করে। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধের কারনে মহাসড়কের বন্দরের মদনপুর থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় যানজটে আটকা পড়া পরিবহনযাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই শিল্প কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের আস্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, মালিকপক্ষ আমাদের ২/৩ মাসের বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দিতে চেয়েছে, তাই আমরা বকেয়া বেতন পরিশোধের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।

টোটাল ফ্যাশনের এডমিন ম্যানেজার মো. কবির হোসেন বলেন, ফেক্টরি বন্ধের খবরটা ঠিক নয়। আগামি ১০ জুলাইয়ের মধ্যে আমরা বকেয়া বেতন পরিশোধ করবো। এতে রাজি হয়ে শ্রমীকরা আন্দোলন প্রত্যাহার করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শ্রমিকদের সাথে কথা বললে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park