1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে চাদাঁ না পেয়ে গুলি করে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার

  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাদাঁ না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় সন্ধ্যায় ভূক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রবিবার দুপুরে শাহজাহান ভূইয়ার নেতৃত্বে আলিফ ভূইয়া ও ফারজানা করিমসহ ১০-১২জনের একটি দল তাকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়। এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্ত সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নংওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলায় বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। তবে আমার বৈধ বন্দুক পরিস্কার করার সময় কেড়ে নিলে সেটা ফিরিয়ে আনার সময় এ ছবি তোলে অপ প্রচার করছেন।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park