1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪১৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খাঁনের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন দলীয় প্রভাব খাটিয়ে তার দলবল নিয়ে তাকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। পুলিশের হাতে আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামি রিপন মিয়া লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের এ এসআই সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। পরে আসামিকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন তার দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোন রিসিভ করেননি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমানকে
একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোন রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ (খ- অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, এ বিষয়ে এখনো আমি কিছুই জানি না। আমি ছুটিতে আছি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park