1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ব্যবসায়ীর কাছে চাদাঁ দাবি,সন্ত্রাসী হামলা: বৃদ্ধাকে কুপিয়ে জখম

  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৪৫৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. হাবিবুর রহমান (৪৩) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে দাবৃিকত একাকালীন ৫০ হাজার টাকা ও মাসিক ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় ওই ব্যবসায়ীর বাবা বৃদ্ধ সামসুল হক (৬৫) কে এলোপাথারী ছুরিকাঘাত করে কুপিয়ে জখম করে তারা।

তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত সামসুল হককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে কাঁচপুর সেনপাড়া এলাকায়।

এ ঘটনায় ব্যবসায়ী মো. হাবিবুর রহমান মোস্তফা (৫০), কামাল হাজী (৫০) ও আমান উল্লাহ আমান (৪০) এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬কে অভিযুক্ত করে সোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, ব্যবসায়ীর মো. হাবিবুর রহমান হবি সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ব্যবসা করে আসছেন। গত শত্রুবার (৬ জুন) অভিযুক্তরা তার কাছে এসে এক কালীন ৫০ হাজার টাকা ও মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকার করলে তারা চলে যায়।

এরপর আবারও অজ্ঞাত ৪/৫ জন লোক নিয়ে অভিযুক্তরা সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে ওই চাঁদার টাকা দাবি করলে ব্যবসায়ীর হাবিবুর রহমান হবি আবারও অপাগরতা প্রকাশ করে। এতে অভিযুক্তরা তাকে এ এলাকায় ব্যবসা করতে পারবেনা বলে হুমকি দিতে থাকে।

এক পর্যায়ে তারা হাবিবুর রহমানকে মারতে গেলে সেখানে উপস্থিত তার বাবা বৃদ্ধ সামসুল হক বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। এতে তার মাথার ডান দিকে চোখের উপরের অংশ গুরুতর রক্তাক্ত জখম হয়।

এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিলে তাদেরকে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত সামসুল হককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যবরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park