1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সবুজ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সবুজ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, দুবৃর্ত্তরা রাতের আঁধারে অন্যস্থানে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে যায়।

নিহতের স্ত্রী রেহেনা আক্তার জানান, তার গত ১১ জুন দুপুর থেকে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া থেকে নিখোঁজ ছিলেন। সে আড়াইহাজারে মাছ ব্যবসা করে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে পববর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park