1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে পায়ের রগ কাটলো যুবলীগ বাড়িঘর ভাংচুর ও লুটপাট

  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে মো. মঞ্জুর ভূঁইয়া নামের এক যুবকে কুপিয়ে তার পায়ের রগ কেটে দিলো যুবলীগের নেতাকর্মীরা।

গত রবিবার (৮জুন) দিবাগত রাতে জমি সংক্রান্ত বিরোধে হামলা চালিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। এসময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় আহতের চাচাতো ভাই ছাত্রদল নেতা মো. ইউনুস মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেনে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে ছাত্রদল নেতা ইউনুসের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত রোববার রাতে ইকবালের নেতৃত্বে জামাল হোসেন, কামাল হোসেন, জুয়েল রানা, মুসা মিয়া ও রূপ মিয়াসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, ছোড়া, হকিস্টিক নিয়ে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ইউনূসের চাচাতো ভাই মো. মঞ্জুর ভূঁইয়াকে কুপিয়ে পায়ের রগ করে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রদল নেতা ইউনুস মিয়া জানান, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে তার বাড়িতে হামলা চালিয়ে তার চাচাতো ভাইকে কুপিয়ে ডান পায়ের রগ কেটে দেয়। এক পর্যায়ে ইকবাল হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। পরে ঘরে থাকা স্বর্ণলংকার, নগদ টাকা, টিভি ফ্রিজ লুট করে নিয়ে যায়। এমনকি কোরবানীর মাংস লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত যুবলীগ নেতা মো. ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ক্ষুদে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park