1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে সভাপতি একাদশকে হারিয়ে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়েছে।

আজ শনিবার (১৭ মে) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশের মধ্যে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় সভাপতি একাদশের দায়িত্বে ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক একাদশের দায়িত্ব ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

টুর্নামেন্টে সভাপতি একাদশ টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয়।প্রথম ইনিংসে সাধারণ সম্পাদক একাদশ ব্যাটে নেমে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের টার্গেট দেয় সভাপতি একাদশকে।২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় সভাপতি একাদশ।এতে ৪৭ রানের ব্যাধানে পরাজিত হন সভাপতি একাদশ।

খেলায় ১৬ বলে ৩৫ রান ও ১ উইকেট নিয়ে (ম্যান-অফ-দ্যা ম্যাচ) হন ইমাম হোসেন এবং ৩ ওভার বল করে ৪ উইকেট পেয়ে সেরা বোলার হন রকিবুল হাসান রকি।

আল আকসা ডেভেলপার কোম্পানির সৌজন্যে এ খেলাতে আম্পায়ার এর দায়িত্ব ছিলেন রাহিম, রাকিবুল ও প্লাবন।

এ সময় রেডার সাধারণ সম্পাদক ও আল আকসার স্বত্বাধিকারি মিজানুর রহমান কাজী, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব কাজী শাহেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক জাবিদ অপু ও সিনিয়র সাংবাদিক ক্রীড়াবিদ কবির তুহিন অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।সভাপতি একাদশে ছিলেন, রকিবুল হাসান রকি, শফিকুল আলম ইমন, সুইট, মাহিন, পাপন, মনোয়ার, শরিফুল ইসলাম, আলফাজ হোসেন, শাহাদাত, আক্তার হোসেন হিরা, মিজানুর রহমান, নিহাল খান, নাজমুল এবং সাধারণ সম্পাদক একাদশে ছিলেন, ইমাম হোসেন, লিয়াকত হোসেন, পিন্টু, মামুন, মেহেদী, আল আমিন হোসেন, আসগর আলী সাগর, মোস্তাফিজ জীবন, শাহীনুর রহমান সোনা, ইসরাফিল, বাশার, বাবু, মোহন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park