1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে দূর্ঘটনায় কিশোর নিহত

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে অটোরিকশা দূর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর অভয় দাস কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

নিহতের স্বজন অপু দাস জানান, মেঘনা উপজেলা থেকে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে অভয় দাস ও তার পরিবার।সন্ধ্যায় পাশ্ববর্তী কাবিলগঞ্জ ঋষীপাড়া এলাকায় পূজা মন্ডপে অটোরিকশা দিয়ে ঘুরতে বের হয়।পরবর্তীতে একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খালে পরে যায়। ঘটনাস্থলেই অভয় দাস মারা যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই)  সামরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments are closed.

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park