বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস-বন্দর। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।
অভিযানের প্রথম ধাপে লাউসার এলাকায় হাফেজ ক্যালসিয়ামের পেছনে অবস্থিত দুই ভাট্টিবিশিষ্ট একটি চুন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৪ হাজার ঘনফুট/ঘণ্টা লোডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০০ ফুট ২ ইঞ্চি প্লাস্টিক হোস পাইপ, ১০০ ফুট ১.৫ ইঞ্চি পাইপ, একটি ভাল্ব ও তিনটি বেলচা জব্দ করা হয়। কারখানার মালিককে না পাওয়ায় কোনো জরিমানা বা মামলা করা সম্ভব হয়নি। পাশাপাশি সংযোগের উৎসে কিলিং করা হয় এবং প্রায় ২০ বস্তা অবৈধ চুন পানি দিয়ে বিনষ্ট করা হয়।
দ্বিতীয় ধাপে হরিপুর এলাকায় সালমা খাতুনের বাড়ির পেছনে অবস্থিত এক ভাট্টিবিশিষ্ট আরেকটি চুন কারখানার প্রায় ২ হাজার ঘনফুট/ঘণ্টা লোডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানেও মালিক অনুপস্থিত থাকায় কোনো জরিমানা বা মামলা করা হয়নি।
অভিযানের তৃতীয় ধাপে ঢাকেশ্বরী এলাকার সোনাছড়ায় একটি কয়েল কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখানে ১৭৫ ঘনফুট লোডের অবৈধ সংযোগের পাশাপাশি ৫০ ফুট ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ও একটি রেগুলেটর অপসারণ করা হয়। এ ঘটনায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তিনটি স্থাপনার অবৈধ গ্যাস সংযোগের উৎসে কিলিং করা হয়েছে। এছাড়া প্রথম ও দ্বিতীয় স্পটের রাস্তা সরু হওয়ায় এক্সকাভেটর নেওয়া সম্ভব না হওয়ায় শ্রমিকের মাধ্যমে চুন কারখানা ভেঙে ফেলা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.