সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামী দূর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে গ্রেপ্তারের করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১জুলাই) দুপুরে সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে তাকে
গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতকে আজ বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাকে গ্রেপ্তার করায় সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নসহ আশে পাশের ইউনিয়নের লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে ডাকাত সর্দার সোহানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলাতেই সে সরাসরি এজাহারভুক্ত আসামি। ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোতে পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ৩৯৫/৩৯৭ (ডাকাতি ও দস্যুতা) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনেও মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত সোহান উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, সোহান একজন কুখ্যাত ডাকাত সর্দার। দীর্ঘদিন ধরে সে তার বাহিনী নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.