নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিনকে। তিনি সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) দায়িত্বে ছিলেন।
বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এক জরুরি অফিস আদেশে জামাল উদ্দিনকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্দর থানার ওসি আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি। তিনি দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিনকে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.