আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিতাসের মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার দুপ্তারা ইউনিয়নের, মানেহর, বাগানবাড়ি, বড় বিনাইরচর, বড় বিনাইরচর মসজিদ সংলগ্ন, এলাকায় ৩'শ দশ বাড়ী থেকে আনুমানিক ৩'শ অধিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম,নেতৃত্বে এবং আড়াইহাজার জোনের প্রকৌশলী মোহাম্মদ রায়হান কবির এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বিতরণ লাইনের উৎসে কিলিং করা হয়। কোনো মামলা দায়ের করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.