রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার(২১জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বানিয়াদি ঠাকুর বাড়ি এলাকায় ৮০ টি বাড়ি থেকে ১০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। সার্বিক সহায়তা করেন রূপগঞ্জ জোনের প্রকৌশলী রিয়াজুল ইসলাম। এ সময় তিতাস কর্তৃপক্ষ জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.