সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অপপ্রচার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও মিছিল কর্মসূচি পালন
করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
সোমবার (১১মে) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন রিপ্রেজেন্টেটিভ সংগঠন ফারিয়া সোনারগাঁ উপজেলা শাখা।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাউসার আহমেদ তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হামিদ, মিন্টু মিয়া, সবুজ আহমেদ, সোলেমান হোসেন, সাবেক সভাপতি লাল মিয়া, বর্তমান সহ-সভাপতি আনোয়ার হোসেন, মিজান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মমিন শেখ, সোহাগ শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রান্টু আহমেদ, দপ্তর বিষয়ক সম্পাদক উজ্জল মালাকার প্রমুখ।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। পরে তাঁরা সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন, তাঁরা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ভাষ্য, দেশের ওষুধশিল্পের প্রসার, চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া এবং জনস্বাস্থ্য সচেতনতায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে একটি মহল তাঁদের পেশাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হয়রানি, অনিরাপদ পরিস্থিতি ও অসম্মানজনক আচরণের শিকার হতে হয় বলেও দাবি করেন তাঁরা। সংগঠনের নেতারা উপজেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত সম্মান রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং তাঁদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।
পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে উপজেলা প্রাঙ্গণ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিল বের করেন। কর্মসূচিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়, পেশার মর্যাদা রক্ষা করতে হবে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিলে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.