সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (১ মে) সকালে র্যাব-১১-এর কম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে পিলারের খাদ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরো জানানো হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কাঁচপুর ব্রিজের পশ্চিম পার্শ্বে বালুর গদি সংলগ্ন কাঁচপুর ব্রিজের পিলারের খাদে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে।
টহল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে এবং পরে ব্যাগে থাকা ওয়ান শুটারগান, শটগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.