সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের বড়িবাড়ি এলাকায় আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়িবাড়ি জামে মসজিদ হাফেজ মাওলানা ওমর ফারুক, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, সোহেল আরমান, সোহেল রানা, জসীমউদ্দীন, শাহ আলম, আল আমিন, মোশারফ প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে, বড়িবাড়ি, সিংলাবো, আন্দারমানিক, বড়িবাড়ি পূর্বপাড়া ও পশ্চিম পাড়াসহ ৭ গ্রামের নারী, পুরুষ ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ৭টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেম। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলে পড়েন।
বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকাবাসীকোন সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.