সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ-এ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক কাঁচপুর ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি ব্রিজের মাঝখানে থাকা সড়ক বিভাজকে (ডিভাইডার) সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন সামনের অংশে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ট্রাকের চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য, এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে যায়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, অতিরিক্ত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এরপরই আগুনের সূত্রপাত ঘটে। দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থলে ছিলেন না। ধারণা করা হচ্ছে, তারা আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.