হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:
পাবনার বেড়া থানাধীন কৈটোলা ঘিওর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করে র্যাব ১২ সিপিসি-২ পাবনা এর একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে (সোমবার ২৭ এপ্রিল) পাবনা জেলার বেড়া থানাধীন ঘিওর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান,(এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘিওর এলাকার নূর ইসলামের স্ত্রী ১। মোছাঃ নাছিমা বেগম (৪৫) এবং ছেলে মোঃ ফাহিম সরদার (২০) কে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে ইস্কাফ-১৪১ বোতল,ফেন্সিডিল-০৩টি ও ফেয়ারডিল ০৭টি উদ্ধার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় বেড়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব- ১২ সিপিসি ২ পাবনা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.