সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার কাচঁপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা হতে খুলনা সাতক্ষীরা গামী সন্দেহজনক ১টি মাইক্রোবাস তল্লাশি করে। এ সময় প্রায় ২ কোটি ৮০ হাজার টাকা মূল্যের ৪০ লাখ ১৬ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালককে মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.