আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলার দুপ্তারা ইউনিয়নের উদয়ন (বোর্ড মিল সংলগ্ন) তিনগাও এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বাড়ি থেকে আনুমানিক ২২০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান নেতৃত দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও সার্বিক সহযোগিতা করেন জোবিঅ- আড়াইহাজার, আবিবি-র প্রকৌশলী মোহাম্মদ রায়হান কবির। দুটি স্পট থেকে আনুমানিক দৈর্ঘ্য : এমএস পাইপ ২'' ইঞ্চি ডায়া বিশিষ্ট ৪০০ ফুট এবং ১" ডায়া বিশিষ্ট এমএস পাইপ ৩০ ফুট প্রায়। প্রতিটি অবৈধ লাইন এক্সকাভেটরের মাধ্যমে সম্পুর্ন উচ্ছেদ/ অপসারণকরতঃ বিতরন লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ বলেন আমাদের অভিযান অব্যাহত আছে আমরা যেখানেই অবৈধ সংযোগের তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে । অভিযানে পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা কর্মচারী-গণ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.