পাবনা প্রতিনিধি:
পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আমিনপুর থানা পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করে তার কাছ থেকে একটি সক্রিয় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,৩০ মার্চ সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ডিবি পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমারসহ সঙ্গীয় ফোর্স এবং থানা পুলিশের সমন্বয়ে আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়ন এর বাঘুইল মোল্লা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এই এলাকার মাজেদ মোল্লার ছেলে শহিদ মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির নিকট থেকে একটি সক্রিয় বন্দুক এবং ৪ (চার) রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.