নিউজ ডেক্স:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকার বাসিন্দা মো. মোতালেব মিয়া দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, ডায়াবেটিস ও অ্যাজমাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে বৃদ্ধের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশরাফ উদ্দিন। এরই ধারাবাহিকতায় উন্নত চিকিৎসার জন্য নগদ অর্ধলক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় হাজী আশরাফ উদ্দিন জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও মোতালেব মিয়ার চিকিৎসার প্রয়োজনে তিনি ও তার ভাই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
তিনি মোগরাপাড়া ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন অসুস্থ মোতালেব মিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা ও পূর্ণ শেফা দান করেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.