সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫ প্লাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কাঁচপুর জনকল্যাণ সংস্থা ও সোনালী অতীত নামে দুটো টিম প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় শেষ পর্যন্ত সুপার ওভারে সোনালী অতীত জয় লাভ করে।
সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম সম্পাদক জাহের আলীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।
প্রধান অতিথির বক্তব্য ইকবাল মজুমদার তৌহিদ বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। এছাড়া দেশের ক্রিকেটে ভালো মানের তরুন উদিয়মানদের বের করে আনতে এসব টুর্নামেন্টের নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এ সময় তিনি আয়োজক কমিটি ও খেলায় অংশ নেয়া খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য হরযত আলী রানা, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন, সোনারগাঁ পৌর যুবদল নেতা সালে মুসা, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলামিন, ব্লু -ঢাকা এর চেয়ারম্যান শামীম আহমেদ, ইকরামুল হাসান বাদল,তোফায়েল গাজী, মোঃ মশিউর রহমান,মো: রাসেল, বুলবুল আহমেদ, জয়নাল আহমেদ বাপ্পি, ওসমান গনি রিতু প্রমুখ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.