হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) নুরেন মায়িশা খান। ১লা ফেব্রুয়ারী রোববার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। সহকারী কমিশনার( ভূমি) নুরেন মায়িশা খান জানান, জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারদের ঔষধ কোম্পানির নাম লিখতে চাপ প্রয়োগ করা এবং রোগী ও ডাক্তারদের মধ্যে মিডলম্যান হওয়া ও প্রত্যক্ষভাবে স্বাস্থ্যসেবা গ্রহণে বাঁধা সৃষ্টি করে। গণউপদ্রব করায় অভিযুক্ত দুইজনকে বাংলাদেশ দণ্ডবিধি আইন, ১৮৬০ এর ২৯১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের পারিবারিক ও আর্থিক অবস্থার কথা বিবেচনা করে তাদের জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয় এবং তারা ভবিষ্যতে এরুপ কর্মকাণ্ডে আর সম্পৃক্ত থাকবে না মর্মে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মুচলেকা নেয়া হয়। ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ডে আর নিযুক্ত হলে কঠোর শাস্তি প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে জনহয়রানিকর যেকোন উপদ্রবের ক্ষেত্রে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ওসি বেড়া মডেল থানা উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.