সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কাঁচপুর সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে গোল্ডেন প্লাস নামের বেকারী মালিককে এ জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়ালসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় দীর্ঘদিন ধরে গোল্ডেন প্লাস নামের একটি বেকারী অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করে বাজারজাত করে আসছে। বিষয়টি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসে। পরে বুধবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.