সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক এমপি প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে এ জরিমানা আদায় করেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী বেগম ঝিনুকের নেতৃত্বে কয়েকশ’ মহিলাদের তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়।
এ অভিযোগের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে এ জরিমানা আদায় করেন।
বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ জানান, তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছে। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পাওয়া যায়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.