সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিন স্থানে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ও সার্বিক সহযোগিতা করেন রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাইদুল ইসলাম। উপজেলার আতলাশপুর,হাটাব এলাকার দুই জায়গায় পরিচালনা করা হয়। তিন স্থান থেকে ১৯০ টি বাড়ী থেকে ২৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একজন আবাসিক গ্রাহককে ৫০ হাজার টাকা জরিমানা করেন,সিনিয়র সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়। রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাইদুল ইসলাম বলেন,রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি আরো ও বলেন,রূপগঞ্জে অবৈধ গ্যাস জিরো টলারেন্স এর জন্য আমরা পুলিশ প্রশাসন সহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনসহ তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীগন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.