নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার জামপুর ইউনিয়নের শেকের হাটে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া, এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল।
সঞ্চালনা করেন সরকারি সফর আলি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালমান ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিল্লাল এইচ সরকার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বায়জিদ ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট শিমুল, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হোসেন, আমির মেম্বার শাহের আলী, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলে রিমন ভুঁইয়া, সরকারি আদমজী নগর এম ডবলিও কলেজ ছাত্রদল এর সাধারণ সম্পাদক নাবিল মাহমুদ, সনমান্দী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নয়ন সরকার, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম মিহাদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাব্বির আলি, সহ সাধারণ সম্পাদক মোঃ সাকিব, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রায়হান, আল আমিন, জামপুর ইউনিয়ন ৭নং ওয়াড ছাত্রদল নেতা মোঃ জাহিদ ভূইয়া, মোঃ মারুফ ভূইয়া, সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন এবং দেশ ও সমাজে শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.