নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁ,নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে, ৪ মেয়ে, নাতী নাতনী ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার লাদুরচর গোবিন্দপুর মাদ্রাসা মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা শেষে লাদুরচুর টিটিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.