সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আসিফ আল জিনাত সভাপতিত্বে সোনারগাঁ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ সার্কেল মো. তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসমিন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানে বাড়তি আবেগ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।
এর আগে শহীদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে ফুলের শ্রদ্ধা জানান সোনারগাঁ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা তুলে ধরা বিভিন্ন স্টল ও প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
সার্বিকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস সোনারগাঁবাসী গভীর শ্রদ্ধা, আনন্দ ও গৌরবের সঙ্গে উদযাপন করে।
এদিকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়ের চেতনা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া এবং পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজয় র্যালি বের হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.