সিলেট জেলা সংবাদদাতা:
সিলেটের বালাগঞ্জে আধিপত্য বিস্তার,পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আলীম (৪৫) নামে এক ওমান ফেরত প্রবাসীকে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে ফয়সাল-ওরফে কালাপাঠা (ফয়সাল) (৩২) ও সন্ত্রাসী দল।
গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে আহত আব্দুল আলিমের স্ত্রী বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
পরে মামলার আসামি কালাপাঠা ফয়সাল আগাম জামিন আনতে কোর্টে হাজির হইলে আদালত আসামি ফয়সালের জামিন নামঞ্জুর করে এবং তাকে ২ বছরের কারাদণ্ড দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ফয়সাল ছিনতাই,ডাকাতি,চাঁদাবাজিসহ ভূমিদস্যুতায় পারদর্শী তার অত্যাচারে অতিষ্ঠ নূরপুর এলাকার লোকজন। তাকে আইনের আওতায় আনার প্রশাসনের জোর দাবি জান্নাচ্ছে নূরপুর এলাকাবাসী।
নূরপুর এলাকার এক মুরুব্বি জানান, কিছুদিন আগেও সে টাকার জন্য তার আপন চাচাতো ভাইকে হত্যা করতে চেয়েছিলো। তার এক ভাই লন্ডনে থাকে তার কাছেও সে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে লন্ডন প্রবাসীর বাড়িঘর দখল করার চেষ্টা করে সন্ত্রাসী ফয়সাল। তার আরেক ভাই আব্দুল আলিম বাধা দিলে তাকে কুপিয়া হত্যা চেষ্টা চালায়।
এছাড়া নূরপুর গ্রামের পঞ্চায়েত সামাজিক কমিটি সন্ত্রাসী ফয়সালকে এক শালিসে সমাজ থেকে বহিষ্কার করেন। পরবর্তীতে সে যদি এ ধরনের কোন ঘটনা ঘটায় তাহলে তাকে গণধোলাই দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.