সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবক মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ২৪ ঘন্টার পর শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশ।
গত বৃহস্পতিবার সাড়ে তিনটার দিকে মেঘনা মাঝ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হয় তারা। নিহত রনি সরদার (৩৫) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ (২০) একই এলাকার স্বপন মৃধার ছেলে।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে রনি সরদার ও শুভ বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে তারা ঘুমিয়ে পড়ে। এসময় ট্রলারের তলা ফেঁটে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ বন্ধ করে। পরে শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেলে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। তবে তাদের দুই পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, ট্রলারের তলা ফেটে পানিতে তলিয়ে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ ঘন্টা চেষ্টার পর তাদের মরহেদ উদ্ধার করা হয়। নদীতে স্রোতের পরিমাণ বেশি থাকায় মরদেহ উদ্ধারে সময় লেগেছে।
বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে তলা ফেটে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.