সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।
সোমবার (১০ নভেম্বর) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি সোনারগাঁ থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় পৌঁছলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অধ্যাপক রেজাউল করিমকে শুভেচ্ছা ও ফুলেল অভ্যর্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম মাহমুদ, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.