সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১ একটি দল।
রবিবার দিবাগত রাতে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে র্যাব-১১ অপস্ অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানায়, উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবগাত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রটি থানায় জমা দেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.