সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও কেইক কেটে গন অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । ২৬ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন,অতীতে ফ্যাসিবাদ সরকারের দুঃশাসনকালে জনগণের পক্ষে গনতান্ত্রিক কথা বলতে গিয়ে রাজপথে বহু হামলা মামলার শিকার হোন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। ফ্যাসিবাদ সরকারের আমলে ছাত্র গণঅধিকার পরিষদ ছিলো একটি ছাত্র সংগঠন। এখন নিবন্ধিত একটি দল হিসাবে প্রকাশ পেয়েছে গণ অধিকার পরিষদ । সবাইকে এক্যবদ্ধ হয়ে সুন্দর বৈষম্যহীন একটি দেশ গড়ার লক্ষ্যে গন অধিকার পরিষদে যোগদান করার আহবান জানানো হয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাহমুদ রানা,সহ ধর্ম বিষয়ক সম্পাদক গৌতম চন্দ্র ধর,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অদুদ আহমেদ, সোনারগাঁও পৌরসভা গন অধিকার পরিষদ এর আহবায়ক আবু বকর,সদস্য সচিব রেজাউল আকন, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি রিফাত ভূইঁয়া, সোনারগাঁও উপজেলা ছাত্র অধিকার পরিষদ যুগ্ম সদস্য সচিব মোঃমাসুদ রানাসহ গন অধিকার পরিষদের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.