সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও পদযাত্রা প্রচার প্রচারনা কর্মসূচি অনুষ্ঠান করা হয়েছে । পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৩১ দফ বাস্তবায়নে লিফট বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। শনিবার বিকেলে উপজেলার শান্তিনগর বাজারে লিফলেট বিতরণের পদযাত্রায় আল মুজাহিদ মল্লিক বলেন,আমি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে চলি আমি কোন চান্দাবাজি ধান্দাবাজি করিনা, আমার টাকার প্রতি কোন লোভ লালসা নেই,আমি চাই তরুণ প্রজন্ম যেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠুক । আল্লাহ যদি আমাকে কবুল করে আমি সোনারগাঁয়ে কোন দুর্নীতিবাজ,সন্ত্রাস মাদক ব্যবসায়ী থাকবেনা ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,আমি সবসময় সততা ও ত্যাগের রাজনীতি করে আসছি। কোনো ভোগের রাজনীতি করি না, লোভ-লালসার রাজনীতিও করি না। তাই জনগণ আমার মধ্যে সবসময় সততা খুঁজে পাবেন। সোনারগাঁকে সুন্দরভাবে সাজাতে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবস্থা খাতে কাজ করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে মানুষের কাছে লিফলেট পৌঁছে দিচ্ছি। আগামী সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে একটি সুন্দর ও উন্নত সোনারগাঁ গড়তে কাজ করব। বেকারত্ব দূর করব, মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিম। সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- প্রফেসর মনির ইসলাম পিরোজপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,ছাত্রদল নেতা ওয়াসকরনি, ফারুক, আল হাসান, সুমনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.