নিজস্ব প্রতিবেদক:
স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল ‘জনতার আলো’ (janataralo.com) গত ২০১৬ সাল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক মহলে আস্থা অর্জন করেছে। বিভিন্ন সময়ে সমাজের অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করেও ব্যাপক আলোচনায় এসেছে এই পত্রিকাটি। তাই এটির সুনাম নষ্ট করতে এই চক্রটি উঠে পড়ে লেগেছে বলে ধারণা করছি।
তবে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক প্রতারক চক্র ‘জনতার আলো’ নাম ও লোগো হুবহু নকল করে অসংখ্য ফেসবুক আইডি ও পেজ চালু করেছে। শুধু তাই নয়, মূল নাম থেকে সামান্য পরিবর্তন এনে ‘জনতা আলো’ (janata alo) নামে একটি ভুয়া ওয়েবসাইটও খোলা হয়েছে। উক্ত ওয়েবসাইটে কোনো ফোন নাম্বার বা ঠিকানা ব্যবহার করা হয়নি, যা এর ভুয়া পরিচয়কে আরও স্পষ্ট করে তোলে।
প্রতারণাকারীরা এসব ভুয়া পেজে প্রতিনিয়ত অশালীন ও বিভ্রান্তিকর কন্টেন্ট ও নিউজ কার্ড প্রকাশ করছে, যা জনতার আলোর নাম ক্ষুণ্ন করছে এবং পাঠকদের বিভ্রান্ত করছে। এতে করে মূল পত্রিকার সুনাম নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
নাম সর্বস্ব ভুয়া ‘জনতা আলো’ অশ্লীলতা ছড়াচ্ছে:
জনতার আলো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত janataralo.com ছাড়া অন্য কেউ ‘জনতার আলো’র পরিচয় দিলে তাৎক্ষণিকভাবে পত্রিকার অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে পত্রিকার পক্ষ থেকে বলা হয়, “আমরা আশঙ্কা করছি, এসব চক্র জনতার আলো’র নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালাতে পারে। এ বিষয়ে প্রশাসন ও তথ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ইতোমধ্যে ভুয়া আইডি, পেজ ও ওয়েবসাইটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, অনলাইন সংবাদমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবকে কাজে লাগিয়ে প্রতারক চক্রগুলো এ ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এটি মিডিয়া খাতের সুনাম ক্ষুণ্ন করতে পারে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.