হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও দুইটি কার্টিজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত্রি ৩টা ১৫ মিনিটে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর বাজার হতে মালঞ্চি এলাকায় পাকা রাস্তার উত্তর পাশে,খালেক সাইকেল মেকারের দোকানের সামনে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জানা যায়,জেলা গোয়েন্দা শাখার চৌকস একটি টিম সাব-ইন্সপেক্টর বেণুর রায়ের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে কোন সন্ত্রাসী উক্ত অস্ত্র ও গুলি ফেলে রেখে অদৃশ্য হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও কার্টিজের উৎস এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.