হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেয়ার প্রতিবাদে ও আগের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনার বেড়া উপজেলা প্রশাসন কার্যালয় ও উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন বেড়াবাসী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বেড়া উপজেলা থেকে কয়েক হাজার বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হন। এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে উপজেলার মূল ফটকে অবস্থান করে শ্লোগান দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।আন্দোলনকারীরা জানান,সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার পৌরসভা ও চারটি বিন্যাস ছিলো পাবনা-১ আসনের। সম্প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ৩৬ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা-২ আসনের সুজানগর উপজেলার সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ সিন্ধান্ত পুনঃবিবেচনার শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়ার মানুষ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.