সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, “দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। দুর্নীতি, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার কারণে মানুষ বঞ্চিত হচ্ছে ন্যায্য অধিকার থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেতা তারেক রহমান যে ৩১ দফার রূপরেখা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশে সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। ছাত্রসমাজকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।”
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার দবির উদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিএনপি’র ৩১ দফার বুকলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
বুকলেট বিতরণ অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রেজয়ান উদ্দিন ভুঁইয়া কানন মেম্বার,সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা আবদুল খালেক,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভূঁইয়া,সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ,সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল আরমান,সাদিপুর স্বেচ্ছাসেবক দল নেতা খোকা মোল্লা,বৈদ্যার বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আদিব, সহসভাপতি মাহবুব হোসেন লিমান,সাদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকুল আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের হাতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা পৌঁছে দেওয়া তাদের মাঝে সচেতনতা জাগাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.