পাবনা প্রতিনিধি:
৬৮ পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) উপজেলা সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। এসময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে নিজামীপুত্র নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন তাঁরা। রবিবার ৭ সেপ্টেম্বর সকাল থেকে বেড়ার সিএন্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এসময় অবরোধকারীরা বলেন,সম্পূর্ন অন্যায়ভাবে পাবনা-১ আসনের আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু,সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা সহ আরো অনেকে।এবিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পূর্ণবহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। আরও কঠোর আন্দোলন এর হুশিয়ার দেন আন্দোলনকারীরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.