হৃদয় হোসাইন,প্রতিবেদক:
দারিদ্র্য, নিরক্ষরতা,বেকারত্ব, দুর্নীতি,জনসংখ্যা বৃদ্ধি,নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি,এইডস,পরিবেশ দূষণ,ভেজাল খাদ্য, শিশুশ্রম,নিরাপদ সড়কের অভাব,খাদ্য নিরাপত্তা, বাল্যবিবাহ,যৌতুক প্রথা,সাইবার ক্রাইম,রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রদায়িক বিভেদ। এ গুলো বাংলাদেশের সামাজিক সমস্যা। সামাজিক অস্থিরতা এত বেড়েছে যে মানুষের স্বাভাবিক জীবন প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে। একেক শ্রেণি গোষ্ঠী দ্বারা একেক রকম সামাজিক সমস্যা তৈরি হলেও তার ফল ভোগ করতে হচ্ছে সমাজের সব স্তরের মানুষকে। সমস্ত সামাজিক অপকর্ম মাথাচাড়া দেওয়ার সত্য আজ চাপা পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো সমাজের শান্তি ও উন্নতির পথে বাধা সৃষ্টি করে। সামাজিক সমস্যাগুলো সাথে নিয়েই আমাদের জীবন চলছে। বেড়ে উঠছে নতুন প্রজন্ম। বাগানে ফুটছে নতুন ফুল। এই সমস্যাগুলোর মধ্যে দারিদ্র্য আমাদের খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। সামাজিক এই সমস্যা গুলো সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে। নারীর প্রতি সহিংসতা,বৈষম্য এবং শিশুশ্রম ও শিশু নির্যাতন সমাজে একটি বড় সমস্যা। এই ধরনের নির্যাতন সমাজে অস্থিরতা সৃষ্টি করে। মাদকাসক্তি যুব সমাজের মধ্যে ধ্বংস ডেকে আনে এবং তাদের জীবনকে বিপথে চালিত করে। চুরি ছিনতাই করতে বাধ্য করে। মাদকাসক্তি পরিবার ও সমাজের শান্তি নষ্ট করে। আবার এইডস একটি মারাত্মক রোগ যা মানুষের জীবন কেড়ে নেয় এবং সমাজে স্বাস্থ্য সংকট সৃষ্টি করে। পরিবেশ দূষণ মানুষের স্বাস্থ্য এবং প্রকৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রোগব্যাধির কারণ হয়। সমাজে বেড়েই চলছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করে। যৌতুক প্রথা নারীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন ঘটায়। মাদক,জুয়া,ছিনতাই,বাল্যবিবাহের মতো রাজনৈতিক অস্থিরতা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামাজিক সমস্যা। রাজনৈতিক অস্থিরতার ফলে দুর্নীতির ব্যাপক প্রসার ঘটে। অন্যদিকে জনজীবনে আইন ও সুশাসনের অভাব তীব্রভাবে অনুভূত হয়। সারা দেশে বাড়ছে অপরাধ। উদ্বেগজনক পরিস্থিতিতে মানুষ আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ দমন এবং প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করছে। এই সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য। সরকারের পাশাপাশি প্রয়োজন সকলস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা। সামাজিক সমস্যার প্রভাবে সমাজে নৈতিক অবক্ষয়,নিরাপত্তাহীনতা,জীবনযাত্রা ব্যাহত,সামাজিক সম্পর্ক হ্রাস,মাথাপিছু আয় হ্রাস,দুর্নীতি,সন্ত্রাস,উন্নয়ন ব্যাহত হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.