সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত- পা বাধা এক নারীর (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪জুলাই) দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি কলেজের পার্শ্ববর্তী কাবিলগঞ্জ সেতুর পাশে মারীখালি নদী থেকে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। তবে ধারনা করছে, কে বা কারা অন্যস্থানে হত্যা করে হাত পা বেধে নদীতে ফেলে রেখে যায়। এদিকে এলাকাবাসী বলছে নদীর পানি বাড়ায় স্রোতে লাশটি এখানে সকালে ভেসে উঠে।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.