হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
বৃষ্টিতে বেড়ায় জলাবদ্ধতা,দুর্ভোগ চরমে। টানা বৃষ্টিপাতে বেড়া পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়ির উঠান। পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অনেক স্থানে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন ছিলো না কোনো স্থায়ী পরিকল্পনা। মেয়র কাউন্সিলর কেউই এগিয়ে আসেনি তখন। জানা যায়,বৃষ্টিপাতের কারণে পৌরসভার সানিলা,বনগ্রাম,হাতিগাড়া,সম্ভবপুর ডাকবাংলা,স্যান্ডেল পাড়া,দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এসব এলাকার কোনো কোনো সড়কে ৫ থেকে ৭ দিন হাঁটু পযন্ত পানি জমে থাকে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে পারে না। জলাবদ্ধতার শিকার বাসিন্দাদের অভিযোগ,পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে বারবার বললেও কোনো কাজ হচ্ছে না। প্রতি বছর হালকাও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দায় সারাতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বলা হয় রাস্তা থেকে ঘরবাড়ি নিচু হওয়ায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একব্যাক্তি বলেন,রাস্তা তলিয়ে গেছে,ময়লা পানি সব জায়গায়। আগের জনপ্রতিনিধিরা পানি নিষ্কাশনের জন্য কোনো কাজ করেনি। এখন তো মেয়র কাউন্সিলর নেই,বুঝতে পারছি না। এই অসহ্য বেদনার কথা কার কাছে বলি। বৃষ্টিতে বাড়ির আশপাশ এলাকার সড়ক ডুবে গেছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে কি ভাবে মুক্তি পাবো আল্লাহ ভালো জানেন। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বলা হতো আগামী বছর পানি উঠবে না। পানি নেমে গেলে আর কারও কোনো খোঁজ থাকে না। এই অবস্থার উন্নতি চাই। আরও কয়েকজন জানান,জমে থাকা এই পানিতে ময়লা আবর্জনা রয়েছে। দীর্ঘদিন জমে থাকার ফলে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বৃষ্টিতে পানি জমেছে সেই সময়গুলোতে অনেকে চুলকানি সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল। প্রশাসনের কাছে স্থায়ী ভাবে মাধ্যমে পানি নিষ্কাশনের দাবি জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.