নিজস্ব প্রতিবেদক:
একলাখ ৩৫ হাজার টাকাসহ একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঋষিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী অটোচালক রেজাউল রহমান সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানাগেছে, ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের ইমান আলীর ছেলে রেজাউল একই গ্রামের শামীম নামে এক সুতা ব্যবসায়ীর ব্যবসার টাকা বিভিন্ন সময় নানা স্থান থেকে বহন করে আনা-নেয়ার কাজ করতেন। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী শামীম সোমবার সকাল আটটার দিকে তাকে ফোন করে রেজাউলকে বন্দর থানার লক্ষণখোলা এলাকা থেকে অপর ব্যবসায়ী রুহুল আমিনের কাছ থেকে আনতে বলেন।
রেজাউল রুহুলন আমিনের কাছ থেকে শামীমকে দেওয়া ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার সময় সোনারগাঁও থানার ঋষিপাড়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে তবলপাড়া এলাকার হোসেনের ছেলে রাজিব (৪০), আনিছ (৩৮) এবং নজরুল, একই এলাকার জাকির (৪২) এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনসহ ১০/১১ জনের একটি দল ধাঁরালো রামদা, চাপাতি, চাকু, ছুরিসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার অটোগাড়ীর গতিরোধ করে তাকে জোর করে গাড়ী থেকে নামিয়ে এলোপাথাড়ীভাবে হামলা করে।
এ সময় তার সাথে থাকা নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় রেজাউল বাঁধা দিতে গেলে ছিনতাইকারীরা চাকু দিয়ে তার মুখে আঘাত করে। এতে সে রক্তাক্ত আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকাসহ অটোরিক্সা নিয়ে দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.