নিউজ ডেস্ক:
সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির মা জরিনা বেগম গত বুধবার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ জহিরুল উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত আঃ মোতালিব এর ছেলে।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত আঃ মোতালিব এর ছেলে জহিরুল দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলো। গত ১২ এপ্রিল শনিবার সকাল ৭ টার দিকে চোত্রাপাশা নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হন। নিখোঁজের পর আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। মোবাইল নাম্বার ——০১৮৩৫২৩৩৮০৪, ০১৮৫৩০০৯১৪০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.