হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এস.এস.সি পরীক্ষা চলাকালে পৌরসভার বেড়া বি.বি.উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে এক (১) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ১৫ এপ্রিল সারা দেশে অনুষ্ঠিত হয় গণিত বিষয় পরীক্ষা। পরীক্ষা কক্ষে পকেটে করে নিয়ে আসা বইয়ের পাতা ছিড়ে খাতায় প্রশ্ন উত্তর লিখছিলেন। এমন অবস্থায় তাকে নকল সহ আটক করা হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোরশেদুল ইসলাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। বহিস্কার হওয়া মো: মুছা মিয়া হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন এর চর সাঁড়াশিয়া গ্রামের বাসিন্দা। সে নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2026 দেশ প্রকাশ. All rights reserved.